সিবিএর সাধারণ সভা অনুষ্ঠিত

১৮ সেপ্টেম্বর, ২০২১ ১৮:১০  
গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়ন বা সিবিএ'র সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় জানানো হয়, ২২ অক্টোবর সিবিএর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন স্বপন। সদস্য থাকবেন দুইজন। সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন এশিয়া প্যাসিফিকের সহ-সভাপতি আমিরুল হক আমিন। অনুষ্ঠানে বক্তরা গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের শ্রম আইন লঙ্ঘনের সমালোচনা করেন। গ্রামীণ টেলিকম শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে সাধারণ সভায় আরও বক্তব্য রাখেন শ্রমিক নেতা আমজাদ আলী খান, আবুল হোসাইন ও ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব ফিরোজ মাহমুদ হাসানসহ অন্যান্য নেতারা।